1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ধামইরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৮১ বার পঠিত

ধামইরহাটে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা বিএনপির উদ্যোগে ১৪ ও ১৫ আগষ্ট বুধবার ও বৃহস্পতিবার সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে এ কর্মসূচি পালন করা হয়। ধামইরহাট পৌর বিএনপি’র আহবানে নওগাঁ-২ আসনের সাবেক সফল এমপি ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খানের নেতৃত্বে বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে তিনি খুনি হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের আওতায় আনার দাবি জানান। এবং যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার আহবান জানান। এ সময় ধামইরহাট উপজেলা বিএনপি নেতা এম ওয়াদুদ, মো. হানজালা, পৌর বিএনপি নেতা শহিদুর রহমান সরকারসহ পৌর বিএনপি, উপজেলা যুবদল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় মতপার্থক্যের কারণে ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান চপল চৌধুরীর নেতৃত্বে বাজারের নিমতলী মোড়ে একই দাবীতে আরো একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে মাহবুবুর রহমান চৌধুরী দলীয় নেতা কর্মীদের প্রচন্ড মনোবলের সাথে জনগণকে সম্পৃক্ত করে কাজ করার আহ্বান জানান

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD