1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

নরসিংদীতে জেলা জামায়াত-শিবিরের শোকরানা মিছিল অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

নরসিংদীতে জেলা জামায়াত-শিবিরের শোকরানা মিছিল অনুষ্ঠিত

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী

দীর্ঘ বছর পর নরসিংদী জেলা সদরের প্রধান সড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিশাল সভা ও শোকরানা মিছিলের আয়োজন করে। মঙ্গলবার বিকেল তিনটায় শহরের শিক্ষাচত্ত্বরে নরসিংদী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোছলেহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা আমজাদ হোসেন, নরসিংদী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সামসুল ইসলাম তালুকদার, সদর থানার আমীর মাহফুজ ভূইয়া, মাধবদী থানার সেক্রেটারী মাওলানা আব্দুল আজিজ, জেলা ছাত্র শিবিরের সভাপতি তাওহিদুল ইসলাম, সেক্রেটারী রাকিবুল ইসলাম, নরসিংদী শহর সভাপতি রুহুল আমিন, সেক্রেটারী ইয়াছিন আরাফাত প্রমুখ। অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন জেলা জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন।
সভায় এ বিজয়ে ও সৈরশাসন পতনে আল্লাহ’র শোকরিয়া আদায় করা হয়। এছাড়া বিজয়ের পর বিজয়ের আনন্দকে ধরে রাখতে কারোর উপর কোনো প্রতিশোধ না নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয় এবং গায়েবানা জানাজা আদায় করেন উপস্থিত সকলে। পরে শিক্ষা চত্বর থেকে একটি শান্তিপূর্ণ শোকরানা মিছিল নিয়ে ভেলানগরস্থ জেলখানা মোড়ে যাওয়ার পথে নরসিংদী সদর উপজেলা মোড় কোর্ট এলাাকয় মিছিলটি আটকে দেয় সেনাবাহিনী। পরে এখানেই মিছিলের সমাপ্ত ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD