1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

রাজবাড়ী আহলাদিপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ৬। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

রাজবাড়ী আহলাদিপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ৬

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদীপুর এলাকায় টিটিসির সামনে যাত্রীবাহী বাস আমানত শাহ ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত দুই বাসযাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।

আজ শুক্রবার সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মুমূর্ষ অবস্থায় দুইজনকে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য চারজনকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের টিটিসি ভবনের সামনে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার পুলিশ জানায়, বাস-ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দুর্ঘটনার সংবাদ জানার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD