
কোটা সংস্কার আন্দোলনে ভোলায় বিক্ষোভ প্রতিবাদ সভা
জেলা প্রতিনিধি, ভোলা
গতকাল গভীর রাত থেকে’ই তীব্র বৃষ্টি ভোলায় সকালেও প্রচুর বৃষ্টির মধ্যেই সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর বেলা ১২ টার দিকে বৃষ্টির মধ্যে ভোলা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে কালিনাথ রায় বাজার, মহাজনপট্টি, চকবাজার ও নতুন বাজার ঘুরে একই স্থানে আসেন তারা।
এ সময় আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন। একইসঙ্গে শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা সমাবেশ থেকে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। এছাড়াও দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলন কারী শিক্ষার্থীরা।
এ সময় শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান করতে দেখা যায়।