1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

শেরপুরে পিকআপ ভ্যানের চাপায় মা নিহত,শিশু সহ আহত ২। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

শেরপুরে পিকআপ ভ্যানের চাপায় মা নিহত,শিশু সহ আহত ২।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলার চিথলিয়ায় পিকআপ ভানের চাপায় শাপলা (২৫) নামের নারী মারা গেছেন। এ সময় আহত হয়েছে তাঁর শিশু সন্তানসহ আরও ২ জন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শেরপুর-ঢাকা মহাসড়কের নকলা উপজেলার গনপদ্দি ইউনিয়নের পূর্ব চিথলিয়া এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাপলা চিথলিয়া এলাকার আলম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, দ্রুতগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাপলা বেগম, তাঁর শিশু সন্তান তাওহিদ (৩) ও বৃদ্ধ সমেজ মিয়াকে (৬৫) চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় শাপলা। আহত শিশু ও বৃদ্ধকে উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় চালক। পরে পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং পিকআপ ভ্যানটি জব্দ করেছি। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD