1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

মেধার মূল্য দাও – শেখ মোমতাজুল করিম শিপলু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

মেধার মূল্য দাও

শেখ মোমতাজুল করিম শিপলু

কোটার তরে নেয় সুবিধা
মাথামোটা যারা,
তাইতো ঝরে মেধাবী লোক
মেধা শূন্য সারা।
কিছু লোকের অধিকারে
চাকরি সোনার হরিণ,
দারিদ্রতার কষাঘাতে
কাঁদছে গাঁয়ের অরিন।
কোটার তরে অমেধাবী
যেথায় গেছে ছেয়ে,
ঘুষ বাণিজ্য দুর্নীতি সব
ওঠে সিঁড়ি বেয়ে।
মেধার মূল্য না পায় কোটা
ক্যামনে দেশটা আগায়,
স্বাধীনতা পরাধীন আজ
ইতিহাসের পাতায়।
কোটার বোটা ভেঙে ফেলে
মেধাকে টান মারো,
কোটা দিয়ে বাজাইও না
দেশটাকে আর বারো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD