1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

আত্মীয়তায় টান – সোহরাব হোসেন 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

আত্মীয়তায় টান

সোহরাব হোসেন

সম্পর্কের তুলনায় আজ আমি অতি নগন্য
আমার চেয়েও অন্যরা বেশ ভালো !
অর্থ কড়ির মানদণ্ডে নিম্নচাপ সৃষ্টিতে-
স্যাঁতস্যাঁতে অবস্থানে আমার পরিবেশ।
বৈরী পরিস্থিতিতেই পর্যবসিত মোরা
যতটা নেওয়া গুরুত্বের খবরগুলো।
আমি হয়তো ছিলাম আপন; তবে
আজ খরস্রোতা এক পরিচিতি!
এটাও কিন্তু ৩য় পক্ষের চালিয়ে দেওয়া
আচমকা কুটনৈতিক এক চিঠি।
যাদের জন্য মাঝেমধ্যেই কাঁদে প্রাণ
তাদেরও নয়; কিন্তু কম অভিমান!
দিন শেষে বুঝতে পারি,ওটা যে ঐ রক্তের টান।
ছিলোনা এমন হয়েছে যেমন, আমার
আকাশে কালো মেঘেতে আনাগোনা!
আবারও ফিরবে হুশ,চেতনার অবকাশে,
মনে রেখঃ সেদিন ঠিকই হবে স্মরণ ;
প্রবাহিত পবনে  সম্পর্কের বেড়াজালে!
জেগেছে চর, হয়েছি হয়তো একটু পর ;
আশা করি,আসিবে আষাঢ় নামিবে ঢল
শুকনো চরে বইবে স্রোত,গাইবে মাঝি গান,
যখন তোমাদের আত্মীয়তায় পড়বে টান!

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD