1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

মনোহরদীতে নিখোঁজ হওয়ার ২৬ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৯০ বার পঠিত

মনোহরদীতে নিখোঁজ হওয়ার ২৬ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

আজ শুক্রবার ৫ ই জুলাই ২০২৪ খ্রি.নরসিংদী মনোহরদীতে নিখোঁজ হওয়ার ২৬ ঘন্টা পর ধান ক্ষেত থেকে পাওয়া গেছে দেড় বছরের শিশু আয়েশার লাশ।শুক্রবার সকাল এগারটার দিকে মনোহরদী পৌরসভাস্থ হাররদীয়া এলাকার ধান ক্ষেত থেকে আয়েশার লাশ উদ্ধার করা হয়।আয়েশা মনোহরদী পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাররদিয়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল ৯ টার পর থেকে আয়েশাকে বাড়ির কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি সহ পোস্ট দেওয়ার পরও নিহত আয়েশা কে না পেয়ে চিন্তায় পড়ে যায় পরিবারের লোকজন।
অবশেষে শুক্রবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা ধানের জমিতে আয়েশার লাশ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশি।আয়েশার লাশ দেখতে পাওয়ার পর তার পরিবার এবং মনোহরদী থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আয়েশার লাশ উদ্ধার করে।মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে।শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD