1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর পবা থানার আলাই – বিদিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: বাবর আলী রাজশাহী মহানগরীর পবা থানার আলাইবিদিরপুর এলাকার মো: আব্দুল হালিমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: বাবর আলীর বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি মো: বাবর আলীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার  রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি মো: বাবর আলী পবা থানার আলাইবিদিরপুর এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল রাত সোয়া ১১ টায় অভিযান পরিচালনা করে আসামি মো: বাবর আলীকে আলাইবিদিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD