পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর পবা থানার আলাই - বিদিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো: বাবর আলী রাজশাহী মহানগরীর পবা থানার আলাইবিদিরপুর এলাকার মো: আব্দুল হালিমের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: বাবর আলীর বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা আরএমপি'র পবা থানায় মুলতবি ছিল। আসামি মো: বাবর আলীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ৪ জুলাই ২০২৪ বৃহস্পতিবার রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি মো: বাবর আলী পবা থানার আলাইবিদিরপুর এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল রাত সোয়া ১১ টায় অভিযান পরিচালনা করে আসামি মো: বাবর আলীকে আলাইবিদিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM