1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রায়পুরায় বিএনপি নেতার আ.লীগে যোগদান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

রায়পুরায় বিএনপি নেতার আ.লীগে যোগদান

সাদ্দাম উদ্দিন রাজু রায়পুরা (নরসিংদী)

দুই যুগ আগে অভিমান করে আ. লীগ ছাড়েন নরসিংদী রায়পুরা উপজেলার সাবেক পাড়াতলী ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন (আবু নুর)। উপজেলা বিএনপিতে যোগ দিয়ে পান সহসভাপতির পদ। দীর্ঘ ২৪ বছর পর অভিমান ভেঙে আবারো আ. লীগে ফিরলেন তিনি।

রবিবার (৩০ জুন) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মেহবাহ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আ. লীগ ও এর সহযোগি সংগঠনের নেতারা।

মেজবাহ উদ্দিন বলেন, ‘আমার পূর্ব পুরুষরা আ. লীগ পরিবারের সদস্য ছিলেন। জন্মসূত্রেই আমি আ. লীগ করতাম। ভুল বোঝাবুঝির কারণে মনে কষ্ট নিয়ে আ. লীগ থেকে চলে যাই। প্রকৃতপক্ষে আ. লীগই এ দেশের উন্নয়নের রাজনীতি করে।

আ. লীগ ছাড়া এ দেশের উন্নয়ন করা সম্ভব না। সেই উন্নয়নের অংশীদার হতে সাবেক মন্ত্রী ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর আহবানে সাড়া দিয়ে আ. লীগে যোগ দিয়েছি।
বক্তব্যের শেষে আসন্ন পাড়াতলী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আ. লীগ সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইউনুছ আলী ভূঁইয়া, পৌর আ. লীগ সভাপতি মাহবুব আলম শাহীন, সহসভাপতি হারুনুর রশীদ ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান আল আমিন ভূঁইয়া, রিয়াজ মোরশেদ খান, মঞ্জুর এলাহী, মেহবাহ উদ্দিন মিতুল, খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল আমিন হোসাইন, পাড়াতলী ইউনিয়ন আ. লীগ সদস্য সচিব মোগল মাস্টার প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD