1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

শ্রীপুরে দু-পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত তিন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৬১ বার পঠিত

শ্রীপুরে দু-পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত তিন

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা)প্রতিনিধি

মাগুরার শ্রীপুরে বুধবার সকালে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় মহিলাসহ তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার দারিয়াপুর ও আমলসার ইউনিয়নের সীমান্তবর্তী চর-চৌগাছি ও পূর্ব রাজাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে পূর্ব রাজাপুর গ্রামের জালাল উদ্দিন শেখের স্ত্রী সোনিয়া বেগম ও চর চৌগাছি গ্রামের মোঃ টুকু শেখের পুত্র রিয়াজুল ইসলাম ও আবু বক্কর হোসেনের পুত্র আব্দুল আলিম আহত হয়।
আহতরা সবাই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

সরজমিনে গিয়ে ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, পূর্ব রাজাপুর গ্রামের জালাল উদ্দিন শেখের বাড়ির পাশে দারিয়াপুর ইউনিয়নের টুকু শেখের পুত্র রিয়াজুল শেখের আবাদি জমি রয়েছে। এই জমিতে প্রায়ই জালাল উদ্দিনের পুত্রদের বাড়ির গরু, ছাগল গিয়ে আবাদি জমির ফসল নষ্ট করে। এটা নিয়ে রিয়াজুল প্রায়ই ঐ বাড়ির মহিলাদের অকথ্য ভাষায় গালাগালি করেন। বুধবার সকালেও রিয়াজুল জমিতে গিয়ে গালাগালি করলে বাড়ির মহিলারা প্রতিবাদ করেন। এরই এক পর্যায়ে রিয়াজুল শেখ বাড়িতে খবর দিয়ে ডেকে এনে তাদের গ্রামের মোঃ দেলবার শেখের পুত্র মন্জু শেখ, টুকু শেখের পুত্র পান্নু শেখ,বজলো শেখের পুত্র কিদরে শেখসহ বেশ কয়েকজনকে দিয়ে পিটিয়ে জালাল উদ্দিন শেখের স্ত্রী সোনিয়া বেগম ও তার পুত্র জামালকে আহত করেন। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে রিয়াজুল ইসলাম বলেন, আমার জমিতে তাদের গরু, ছাগল দিয়ে ফসল নষ্ট করে আমি তার প্রতিবাদ করলে জালাল শেখ,আলম শেখ,কলম শেখ,জামাল শেখসহ তাদের বাড়ির মহিলারা আমার উপর হামলা করে আমাকে ও আমার চাচাতো ভাই আলিমকে পিটিয়ে আহত করেন।
আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে জালাল উদ্দিন শেখের পুত্র আলমঙ্গীর হোসেন বলেন, আমাদের বাড়ির পাশে রিয়াজুলদের আবাদি জমি আছে। বাড়ির পাশে জমি থাকলে কিছুটা ক্ষতি হতে পারে। কিন্ত রিয়াজুল মহিলাদেরকে উর্দেশ্যে অকথ্য ভাষায় গালাগালি করে। আজও সে গালাগালি করলে বাড়ির মহিলারা এর প্রতিবাদ করে। এরই এক পর্যায়ে রিয়াজুলদের লোকজন এসে আমাদের উপর হামলা করে আমার মাকে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক। কোন পক্ষ থেকেই লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহন করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD