
মোস্তাফিজুর রহমান, রাজশাহী ব্যুরো
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী মহানগরীর সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ বোয়ালিয়া থানার সভাপতি জনাব মোঃ আতিকুর রহমান কালু ।
তিনি বলেন আত্মত্যাগ এবং মহান আল্লার প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা । সারা বিশ্বের মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারো ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা ।
মহান আল্লাহ যেন তার সন্তুষ্টির জন্য আমাদের কুরবানীকে কবুল করেন । পবিত্র ঈদুল আযহার নামাজের মোনাজাতে মহান আল্লাহর নিকট রাজশাহী মহানগরবাসীর ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আমরা সকলে সমবেত হয়ে দোয়া করি । তাছাড়া মহানগরীর সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হয় । ঈদুল আযহার পশু কোরবানির মাধ্যমে নিজেদের পশুত্বকে কোরবানি দিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে সাম্য , ঐক্য , ভ্রাতৃত্ব , সহানুভূতি মানবতা ও মহামিলনের ভালোবাসাই সমাজ এবং রাজশাহী মহানগরীতে একযোগে কাজ করায় হোক আমাদের ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ।
জনাব মোঃ আতিকুর রহমান কালু আরো বলেন , রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নিজ প্রচেষ্টায় রাজশাহী মহানগরীতে দীর্ঘ ও স্বল্প মেয়াদী পরিকল্পনায় উন্নয়নযজ্ঞ শুরু হয়েছে । এ পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজশাহীকে নিয়ে আরও গর্ববোধ করবেন নাগরিকরা ।
এই সুন্দর নগরীকে পরিচ্ছন্ন রাখার জন্য তিনি নগরবাসীকে কোরবানি পশুর কোরবানির রক্ত ও পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য অনুরোধ জানান । যাতে করে পরিচ্ছন্ন কর্মীদের পশুর বর্জ্য পরিষ্কার করতে সহজ হয়। এতে পরিবেশ ভালো থাকবে । রক্ত মাটি চাপা দিয়ে বা ভালোভাবে ধুয়ে সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে ।
মাননীয় মেয়র মহোদয়ের দিকনির্দেশনায় আমরা মহানগরবাসীর পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি । পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারা বিশ্বের মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক । আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ , শান্তি , সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি ।