1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে আটকে রেখে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ চন্দ্রগঞ্জে সিএনজিতে তুলে এক শিক্ষিকা কে মারধর, স্বর্ন মোবাইল লুট। ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ-১০৫ (একশত পাঁচ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ২৫০ (দুইশত পঞ্চাশ গ্রাম) গাঁজাসহ ০২ জন আটক। নড়াইলের লোহাগড়ায় সন্দেহজনক ৩ টি মোটরসাইকেল জব্দ, গ্রেফতার এক দেশজুড়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ফকিরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত যুবলীগ থেকে যুবদলে আশ্রয়, নেপথ্যে কারা? রাজনৈতিক পরিচয় বদলে নাশকতার অভিযোগ ঘিরে তোলপাড় জয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তারজয়পুরহাটে পুলিশের অভিযানে, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার বেনাপোলে জাল ভ্রমণ করের রসিদে কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ, ৭ ভারতীয় আটক ধর্মঘটের দিনে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইল ঢাবি প্রশাসন, বুধবার বিকেল ৪টা পর্যন্ত সময়সীমা আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ ২০ নারীর, ‎সংবাদ সম্মেলন

রাজশাহীতে অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর বিস্কুট পাউরুটি ও কেক তৈরি হচ্ছে বেকারীতে। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩০৪ বার পঠিত

রাজশাহীতে অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর বিস্কুট পাউরুটি ও কেক তৈরি হচ্ছে বেকারীতে।

মোঃ আজিজুর রহমান, তানোর প্রতিনিধি

রাজশাহীতে অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর বিস্কুট পাউরুটি ও কেক তৈরি হচ্ছিল বেকারীতে ।

রাজশাহীর তানোর উপজেলায় অস্বাস্থ্যকর বিস্কুট পাউরুটি ও কেক তৈরি হচ্ছিল অনুমোদনবিহীন বেকারীতে। আজ মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে তানোর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই চিত্র ধরা পড়ে।

এ সময় দেখা যায় বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি হচ্ছে। তাই এই অপরাধে তানোর উপজেলার গোল্লাপাড়া এলাকার মেসার্স স্বপ্ন বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উৎপাদনে ব্যবহৃত নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার জব্দপূর্বক ধ্বংস করা হয়। এছাড়া একই এলাকায় অবৈধভাবে ও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় মেসার্স সাগরিকা আইসক্রিম ফ্যাক্টরীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

সেই সাথে কোনো প্রকার দুধ ছাড়াই শুধুমাত্র আটা, দূষিত পানি ও নন-ফুডগ্রেড রং দিয়ে তৈরি প্রায় ৮০০ পিস আইসক্রিম অভিযান কালে ধ্বংস করা হয়। রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এ সময় পুলিশ ও আনসার সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। আর জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলে গণমাধ্যমকে জানাই  বিএসটিআই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD