1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

কামারখন্দে জমে উঠেছে নির্বাচনী প্রচার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২০৪ বার পঠিত

 

কামারখন্দে জমে উঠেছে নির্বাচনী প্রচার

বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কামারখন্দে জমে উঠেছে প্রচার-প্রচারণা। ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ঢেকে গেছে। বিভিন্ন গ্রাম রাস্তাঘাট ও দোকানপাট চা স্টলে চলছে নির্বাচনী আলোচনা। এছাড়া রালি ও প্রচার জমজমাট হয়ে উঠেছে। প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। দিয়ে চলছে বিভিন্ন উন্নয়নের আশ্বাস। আগামী ৫ই জুন ইভিএম মেশিন এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে (৫)উপজেলা ভাইস চেয়ারম্যান পদে (৪) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে (৪) জন নির্বাচনে অংশগ্রহণ করছেন।
দৈনিক নয়া কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো:সোহেল রানা কামারখন্দের বিভিন্ন এলাকার জনসাধারণের কাছে গিয়ে জানতে পেরেছেন চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচজনের বিপরীতে জনপ্রিয়তায় সবচেয়ে এগিয়ে রয়েছেন মো: সেলিম রেজা (দোয়াত কলম)
সেলিম রেজা বর্তমানে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কামারখন্দের জনসাধারণ আরো জানায় ভাইস চেয়ারম্যান হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মো: সেলিম রেজা (চশমা)
এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সবার চেয়ে এগিয়ে রয়েছে মোছা: সম্পা রহমান (প্রজাপতি)
কামারখন্দবাসী আরো বলেন নির্বাচন যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তি পূর্ণ হয় তাহলে কামারখন্দ উপজেলা নির্বাচনে এদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। এবারে কামারখন্দ উপজেলার মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৬৮২ জন।এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫২ হাজার ২২ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৫০ হাজার ৬ শত ৬০ জন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD