1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

ওসমানীনগরে রাতের আধারে হত্যা চেষ্টা ঘটনায় ২জন গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

ওসমানীনগরে রাতের আধারে হত্যা চেষ্টা ঘটনায় ২জন গ্রেফতার

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি

সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পশ্চিমগাঁওয়ে রাতের আঁধারে মুখোশ পড়ে ওয়াহিদুর রহমানকে হত্যা চেষ্ঠার ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে একই গ্রামের মুক্তি মিয়ার ছেলে ফাহিম মিয়া (২৪) ও সুরেশ সূত্রধরের ছেলে সুবোধ সুত্রধর (৪৫)। গত শনিবার ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার কওে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, গত ১৪ এপ্রিল রাত তিনটার দিকে ৩/৪জন মুখোশধারী ওয়াহিদুর রহমানের বসতঘরে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। তাদের হামলায় ওয়াহিদুর রহমান মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এঘটনায় তিনি অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে গ্রেফতারকৃত দুই আসামীকে চিহ্নিত করে গ্রেফতার করে।

মামলা তদন্ত কর্মকর্তা এএসআই খাসি চন্দ বলেন, ঘটনায় আলামতে বুঝা গেছে ওয়াহিদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে ৩/৪জন মুখোশধারী হামলা চালিয়ে আহত করে। ঘটনাটির তদন্ত নেমে তথ্য প্রযুক্তির সহযোগিতায়  এই দুইজনকে চিহ্নিত করে গ্রেফতারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD