1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাউফলের নিমদী খেয়াঘাটে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থীরা, গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আটক ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন রাজশাহীতে বাসের মালামালের বক্সে মিলল ২ বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান

শেরপুরে বখাটে যুবক কর্তৃক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার: ধর্ষক গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৬৭ বার পঠিত

শেরপুরে বখাটে যুবক কর্তৃক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার: ধর্ষক গ্রেফতার

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা শহরের পৌরসভার চাঁপাতলী মহল্লায় ২০ মে সোমবার দুপুর দেড়টার দিকে ফাঁকা বসত বাড়িতে এক প্রতিবন্ধী কিশোরী (১৭) কে ঘরে একা পেয়ে প্রতিবেশী বখাটে জনি মিয়া (২৫) নামে এক যুবক ধর্ষণ করেছে। এঘটনায় ধর্ষক জনি মিয়াকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ।

ধৃত জনি মিয়া শেরপুর পৌরসভার চাঁপাতলী পাগলা বাড়ি মহল্লার মৃত হারুন মিয়ার ছেলে।

অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, পৌরসভার চাঁপাতলী পাগলা বাড়ি মহল্লার মাজব আলীর প্রতিবন্ধী কিশোরী মেয়েকে তার বাবা-মা সোমবার সকালে বাসায় হুইল চেয়ারে বসিয়ে রেখে কাজের সন্ধানে বের হয়ে যায়। এদিকে ফাঁকা বসত বাড়িতে ওই প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে প্রতিবেশী বখাটে ও মাদকসেবী জনি মিয়া তাকে ধর্ষণ করে। এসময় ধর্ষিতা ভাইয়ের স্ত্রী আঁখি বেগম ধর্ষণের ঘটনাটি দেখে ফেলে এবং ডাক চিৎকার দিলে ধর্ষক জনি মিয়া পালিয়ে যায়। পরে ধর্ষিতা ওই প্রতিবন্ধী কিশোরীর বাবা-মা ও আত্মীয়-স্বজন রাতেই তাকে শেরপুর সদর থানায় নিয়ে গিয়ে ধর্ষক জনি মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এঘটনায় পুলিশ সোমবার রাতেই ধর্ষক জনি মিয়াকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, জনি মিয়াকে গ্রেফতার দেখিয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধৃত জনি মিয়াকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। সেই সাথে ধর্ষিতা কিশোরীর জেলা সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD