1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক খোলস বদলে অপরাধের পুরোনো সাম্রাজ্য পুনর্গঠনের অভিযোগ, দখল-চাঁদাবাজির আশঙ্কায় তটস্থ স্থানীয়রা রাজধানী ও বরগুনায় গভীর রাতে চার বাসে আগুন, জননিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা রৌমারীতে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার কসমেটিক সামগ্রী জব্দ দীপাবলির ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ মান্দায় মাদকের আসরে পুলিশের অভিযান: ১০ জন আটক উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ! কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বিশ্ব মা দিবস ইবিতে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের বৃক্ষরোপণ কর্মসূচি। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১২ মে, ২০২৪
  • ২১৯ বার পঠিত

বিশ্ব মা দিবস ইবিতে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের বৃক্ষরোপণ কর্মসূচি

তারিকুল ইসলাম, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইয়ুথ এন্ডিং হাঙ্গার উদ্যোগে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১২ মে) বিকেল ৩টায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এসব বৃক্ষ রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ইবি শাখার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয় ও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল ইসলাম নাহিদ। এছাড়া সংগঠনটির ইবি শাখার সমন্বয়কারী মোতালেব বিশ্বাস লিখন, যুগ্ম সমন্বয়কারী সাফরা আয়াত রজনী, সাংগঠনিক সম্পাদক শেখ মামুন, দপ্তর সম্পাদক রিফাত, দিবস পালন সম্পাদিকা তামান্নাসহ সংগঠনের প্রায় ৩৫ জন সদস্য।

এসময়ে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ইবি শাখার সমন্বয়কারী মোতালেব বিশ্বাস লিখন বলেন, ‘আমাদের আজকের কর্মসূচি বিশ্ব মা দিবস উপলক্ষে নেওয়া হয়েছে। আজকের মতো একটা দিনে আমাদের এই কর্মসূচি হাতে নেওয়ার কারন হিসেবে বলা যায় মা যেমন তার সন্তানকে ভালোবাসায় আগলে রাখে তেমনি করে গাছও আমাদের মায়ের মতো করে অক্সিজেনসহ বিভিন্ন উপকরণ দিয়ে থাকে। যদিও আমরা আজকে বাসা থেকে দূরে থাকার কারনে আজকের বিশেষ দিনের ভালোবাসা প্রকাশ করতে পারছিনা কিন্তু মায়ের ভালোবাসার স্মরণে আমরা ক্যাম্পাসে বৃক্ষরোপণের মতো কর্মসূচি হাতে নিয়েছি।’

সংগঠনটির উপদেষ্টা তন্ময় সাহা জয় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে এবং অবশ্যই পরিবেশবান্ধব গাছ লাগাবো আমরা। বৃক্ষরোপণের পর সেগুলোর নিয়মিত যত্নও নিতে হবে। এমন উদ্যোগ সবর্দাই প্রশংসনীয়।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD