
কিশোরগঞ্জ উপজেলা নির্বাচনে জাপা’র মনোনীত প্রার্থী মোঃ রাশেদুজ্জামান মিল্টনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
মোঃ সবুজ মিয়া,
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি :
আসন্ন ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুজ্জামান মিল্টনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার( ০৮ মে) বিকাল ৫ ঘটিকার সময় কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠ সংলগ্নে লাঙ্গল প্রতীকের এক বিশাল কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ রশিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ০২ পুটিমারী ইউ’পি চেয়ারম্যান মোঃ আবু সায়েম লিটন, ০৪ বাহাগিলী ইউ’পি চেয়ারম্যান লিপ্টন, ০৯ মাগুড়া ইউ’পি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু,সহ আরো বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোঃ আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচ্য হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুজ্জামান মিল্টন।
তিনি বক্তব্যেবে এসব কথা বলেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের মহামূল্য একটি করে ভোট আমাকে ভিক্ষা দিয়ে কিশোরগঞ্জ উপজেলা বাসির সেবা ও উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিন।
কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ রশিদুল ইসলামের সুযোগ্য পুত্র মোঃ রাশেদুজ্জামান মিল্টন কে লাঙ্গল মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে কিশোরগঞ্জ উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন। সেই সাথে সাথে ভদ্রকণ্ঠে আওয়াজ তুলুন তোমার ভাই আমার ভাই রাশেদুজ্জামান মিল্টন ভাই,রাশেদুজ্জামান মিল্টন ভাইয়ের মার্কা লাঙ্গল মার্কা।