1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে পবিপ্রবিতে প্রতিবাদ সমাবেশ। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন রাজশাহীতে বাসের মালামালের বক্সে মিলল ২ বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিদেশি প্রতিনিধিদলের সাথে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের বৈঠক অনুষ্ঠিত শার্শার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ২২০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ ও মোটরসাইকেল জব্দ কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র‍্যাংক ব্যাজ পরিধান কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে

রাজশাহী গোদাগাড়ীর সীমান্তবর্তী দূর্গম চর হতে ০৩ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩১০ বার পঠিত

রাজশাহী গোদাগাড়ীর সীমান্তবর্তী দূর্গম চর হতে ০৩ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী ব্যুরো

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ার মানিকচক রাবনপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী ১। মোঃ সোলায়মান (২০), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, ২। মোঃ রুহুল আমিন (৪০), পিতা-মৃত আঃ রশিদদ্বয় নিজেদের হেফাজতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে মজুদ রেখে অবস্থান করছে। বিষয়টি জানা মাত্রই উক্ত মাদক ব্যবসায়ী মোঃ সোলায়মান (২০) এর বসতবাড়ীতে উপস্থিত হয়ে বসত বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে ০১ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করে এবং ০১ জন ব্যক্তি রাতের আধারে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ঘটনা স্থল থেকে আনুমানিক ০১ কিঃমিঃ পশ্চিম দিকে তার বাড়ীর সন্নিকটে পাঁকা রাস্তার উপর হতে র‌্যাবের টিম তাকে ধৃত করে। তাদেরকে মাদকের মজুদ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তারা জানায় তাদের অপর সহযোগী মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম টিপু (৩৬), পিতা- মোঃ মজিবর রহমান, সাং-মাদারপুর, থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহীসহ পরস্পর যোগসাজসে ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে সকলের সম্মতিতে ০১ নং ধৃত আসামী মোঃ সোলায়মান (২০) এর বসত বাড়ীতে তাদের দখল/হেফাজতে রেখেছে। ধৃত ০১ ও ০২ নং আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মোঃ সোলায়মান (২০) এর বসতবাড়ীতে উপস্থিত হয়ে র‌্যাবের টিম তার বসতবাড়ী তল্লাশী করে রান্নাঘর সংলগ্ন খড়ের ছাউনী বিশিষ্ট ঘরের ভিতর মাচাংয়ে থাকা গোবরের লাকড়ির মধ্যে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। পরবর্তীতে সহযোগী মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম টিপু (৩৬)‘কে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করলেও সে র‌্যাবের অভিযানের বিষয়টি টের পেয়ে আত্মগোপন করে।

৩। ধৃত আসামীদ্বয় জানায় যে, তাদের বাড়ী সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাদে অপর পলাতক ০১ জন মাদক ব্যবসায়ীসহ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছে।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD