1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একই গ্রামের দুই প্রার্থীর লড়াই। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একই গ্রামের দুই প্রার্থীর লড়াই

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একই গ্রামের দুই প্রার্থীর লড়াই। সোমবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে ভোটের প্রচার-প্রচারণা।

উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মেহেরপুর সদর উপজেলা দক্ষিণ শালিকা গ্রামের বাসিন্দা বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল হাশেম ও একই এলাকার মোহাম্মদ শাহিন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। মোঃ আবুল হাসেম(চশমা) ও মোহাম্মদ শাহিন (টিউবওয়েল) নিয়ে একে অপরের বিরুদ্ধে লড়ছেন। আগামী বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত হবে।

মেহেরপুর সদর উপজেলা পরিষদের গত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোমিনুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন। পরে সদর উপজেলার পিরোজপুর ইউনিয় দ্বিখণ্ডিত হয়ে বাড়াদি ইউনিয়ন হওয়ায় মোমিনুল ইসলাম ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আবুল হাশেম নির্বাচিত হয়েছিলেন।

অপরদিকে মোহাম্মদ শাহিন প্রথমবারের মতো ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল হাসেম প্রচার প্রচারণায় এগিয়ে আছেন বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD