1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ মে, ২০২৪
  • ২২৮ বার পঠিত

গোমস্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

মোঃ শাহাদাত হোসেন,

গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আলিনগর ইউনিয়নের দিয়াড়াপাড়ার বীর মুক্তিযোদ্ধা মোঃ বাহার আলী কমান্ডার (৭৫) দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ মে ) বিকাল ৫ টায় উপজেলার আলীনগর ইউনিয়নের আলিনগর দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে তাঁর নামাজের জানাজা ও গার্ড অব অনার শেষে টুনটুনি পাড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুঃ জিয়াউর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ, আলিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম আবুল মাসুম, আলিনগর স্কুল এন্ড কলেজঅধ্যক্ষ রবিউল আউয়াল, আলিনগর ইউপি সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, শনিবার ভোর ৫ টার সময় তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রীর চার ছেলে ও তিন মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD