1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বগুড়ায় দেশীয় তৈরি ৮ (আট )টিধারালো অস্ত্র সহ দুই কিশোর গ্যাংসদস্য গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

বগুড়ায় দেশীয় তৈরি ৮ (আট )টিধারালো অস্ত্র সহ দুই কিশোর গ্যাংসদস্য গ্রেফতার।

বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম মন্ডল

বগুড়ায় ধারালো অস্ত্রসহ ২ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার আদালতে প্রেরণ করেছে।বগুড়া সদরের বানদিঘী হাপুনিয়া পাড়া আলম হাজী ( কিশোর গ্যাং লিডার )পুকুর পাড়ে অভিযান চালিয়ে ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার দিবাগত গভীর রাতে সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, কাহালু উপজেলার সান্তা গ্রামের নজরুল ইসলামের ছেলে রানা বাবু (২৩) ও একই গ্রামের ছষ্টার ছেলে বাঁধন বিজয় (১৮)। নাটের গুরু বৃত্তশালী কিশোর গান গ্যাং লিডার আলম হাজী অদৃশ্য শক্তির আড়ালে থেকেই গেল ।

বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ জানান , গোপন সংবাদের ভিত্তিতে এসআই বেদার উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সদরের বানদিঘী হাপুনিয়া পাড়া আলম হাজির পুকুর পাড়ে অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশ দেখে কিশোর গ্যাংসদস্যরা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের দুজন সদস্য কে ধরে ফেলে। তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি মোতাবেক হাপুনিয়া পাড়া আলম হাজির ( কিশোর গ্যাং লিডারের ) পুকুর পাড়ে হ্যাচারীর ঘরের ভিতর ককসিটের বক্স’র মধ্যে রানা বাবুর দেখানো ও নিজ হাতে বে’র করে দেওয়া একটি বড় ধারালো হাসুয়া, ২টি বড় ধারালো ছোড়া, ৪টি চাপাতি উদ্ধার ও জব্দ এবং তাদেরকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD