1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন? দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কাটিয়ে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার বার্ষিক পরিদর্শনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী রাজবাড়ীর পাংশা উপজেলায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত অন্তত ১০ ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন।

চলে গেলেন এম পি রেবেকা মমিন – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক নেত্রকোনা


সংসদীয় আসন ১৬০ নেত্রকোনা-৪ ( মদন, মোহনগন্জ , খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত) এর তিন বারের নির্বাচিত সাংসদ রেবেকা মমিন আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

তিনি সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আঃ মমিন এম পি র সহ ধর্মীনি ছিলেন, আঃ মমিন মারা যাওয়ার পর স্বামীর আসন থেকে আওয়ামীলীগ এর মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।’

সকালে মৃত্যু সংবাদে নির্বাচনী এলাকায় শোকের রোল পরে যায় , সাধারন নেতা কর্মীরা ফোনে খোঁজ খবর নিতে ব্যস্ত থাকে।
সকাল দশটায় ধানমন্ডি বায়তুল আমান জামে মসজিদে প্রথম জানাযার নামায শেষ হওয়ার পর লাশবাহী গাড়ী নেত্রকোনা হয়ে মোহনগন্জের পথে যাত্রা শুরু করে॥
পরে সন্ধ্যা ৬ টায় ২য় জানাযার নামায নিজ বাড়িতে অনুষ্টিত হয় ও পরে পারবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয়।

এর আগে এমপি রেবেকা মমিনের কফিনে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্থানীয় এমপি অসীম কুমার উকিল, ৯০ এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শফি আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক একান্ত সচিব সাজ্জাদুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD