1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

রংপুরে জাল ব্যান্ডরোলসহ নকল বিড়ি ব্যবসায়ী হাতেনাতে আটক। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩৭৩ বার পঠিত

রংপুরে জাল ব্যান্ডরোলসহ নকল বিড়ি ব্যবসায়ী হাতেনাতে আটক

রংপুর ব্যুরো প্রধান

নকল বিড়ি তৈরির সময় বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোলসহ হাতে নাতে এক নকল বিড়ি ব্যবসায়ীকে আটক করেছে রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট।
রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সুত্রে জানা যায়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট’র কমিশনারের নিকট গোপনে নকল আজিজ বিড়ি তৈরি হচ্ছে এ রকম একটি সংবাদ আসে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯/৪/২০২৪ ইং তারিখ আনুমানিক বিকাল ৪.৩০ ঘটিকায় রংপুর বিভাগীয় উপ কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম এর নেতৃত্বে ও আজিজ বিড়ির ম্যানেজারসহ আরো 4/5 জন কর্মচারী উপস্থিতিতে একটি নিবারক দল রংপুর নগরীর জমচওরা, নয়ার বাজার ও হারাগাছ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ আব্দুল ওয়াদুদ মিয়া, পিতা: মো আলতাব হোসেন নামক এক ব্যক্তিকে নকল আজিজ ও মায়া বিড়ি বানানো অবস্থায় হাতে-নাতে আটক করে একটি বাড়ি থেকে।
অভিযানস্থল থেকে নকল সদৃশ ব্যান্ডরোল সংযুক্ত অবস্থায় ৬৬৮০ প্যাকেট নকল আজিজ বিড়ি এবং ১৩০০ প্যাকেট নকল মায়া বিড়ি সর্বমোট ৭৯৮০ প্যাকেট নকল ব্যান্ডরোল জব্দ করে বিভাগীয় দপ্তর,রংপুরে আটক ব্যক্তি নিয়ে আসেন।
পরবর্তীতে আটক ব্যক্তিকে স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী ফৌজদারী মামলা দায়েরপূর্বক থানায় সোপর্দ করে।
এ বিষয়ে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর কমিশনার ড. নাহিদা ফরিদী এর সাথে টেলিফোনে কথা হলে তিনি বলেন, যে নকল ব্যান্ডরোল ও নকল বিড়ির বিষয়ে এ দপ্তরের জিরো টরালেন্স নীতি অব্যাহত থাকবে।
আজিজ বিড়ির প্রতিনিধির সাথে কথা বলা হলে তারা বলেন রংপুরের ভ্যাটের এ ধরণের অভিযান অব্যাহত থাকলে তারা আগামীতে সরকারকে আরো বেশি রাজস্ব দিতে পারবে। রংপুর ভ্যাটের এ ধরণের অভিযান পরিচালনা করায় সাধারণ বিড়ি ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD