রংপুরে জাল ব্যান্ডরোলসহ নকল বিড়ি ব্যবসায়ী হাতেনাতে আটক
নকল বিড়ি তৈরির সময় বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোলসহ হাতে নাতে এক নকল বিড়ি ব্যবসায়ীকে আটক করেছে রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট।
রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সুত্রে জানা যায়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট'র কমিশনারের নিকট গোপনে নকল আজিজ বিড়ি তৈরি হচ্ছে এ রকম একটি সংবাদ আসে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯/৪/২০২৪ ইং তারিখ আনুমানিক বিকাল ৪.৩০ ঘটিকায় রংপুর বিভাগীয় উপ কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম এর নেতৃত্বে ও আজিজ বিড়ির ম্যানেজারসহ আরো 4/5 জন কর্মচারী উপস্থিতিতে একটি নিবারক দল রংপুর নগরীর জমচওরা, নয়ার বাজার ও হারাগাছ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ আব্দুল ওয়াদুদ মিয়া, পিতা: মো আলতাব হোসেন নামক এক ব্যক্তিকে নকল আজিজ ও মায়া বিড়ি বানানো অবস্থায় হাতে-নাতে আটক করে একটি বাড়ি থেকে।
অভিযানস্থল থেকে নকল সদৃশ ব্যান্ডরোল সংযুক্ত অবস্থায় ৬৬৮০ প্যাকেট নকল আজিজ বিড়ি এবং ১৩০০ প্যাকেট নকল মায়া বিড়ি সর্বমোট ৭৯৮০ প্যাকেট নকল ব্যান্ডরোল জব্দ করে বিভাগীয় দপ্তর,রংপুরে আটক ব্যক্তি নিয়ে আসেন।
পরবর্তীতে আটক ব্যক্তিকে স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী ফৌজদারী মামলা দায়েরপূর্বক থানায় সোপর্দ করে।
এ বিষয়ে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর কমিশনার ড. নাহিদা ফরিদী এর সাথে টেলিফোনে কথা হলে তিনি বলেন, যে নকল ব্যান্ডরোল ও নকল বিড়ির বিষয়ে এ দপ্তরের জিরো টরালেন্স নীতি অব্যাহত থাকবে।
আজিজ বিড়ির প্রতিনিধির সাথে কথা বলা হলে তারা বলেন রংপুরের ভ্যাটের এ ধরণের অভিযান অব্যাহত থাকলে তারা আগামীতে সরকারকে আরো বেশি রাজস্ব দিতে পারবে। রংপুর ভ্যাটের এ ধরণের অভিযান পরিচালনা করায় সাধারণ বিড়ি ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM