1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে হ্যান্ডবলের নতুন সম্ভাবনা, প্রীতি ম্যাচে জংগলকে হারাল হ্যান্ডবল একাডেমি বাঘারপাড়ায় সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক “ বাঘারপাড়ায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত “ নলডাঙ্গায় এসএসসিতে গোল্ডেন প্লাস পাওয়ায় – উপজেলা বিএনপির অভিষিক্ত হলো তৌফিকুর রহমান অপরিষ্কার-অপরিচ্ছন্ননপরিবেশে খাবার তৈরি: নলডাঙ্গায় ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আন্তরিক ও প্রাণবন্ত মতবিনিময় সভায় অনুষ্ঠিত গাবতলীতে গৃহবধূর চুল কেটে নির্যাতনের অভিযোগ সিলেটের জৈন্তাপুর উপজেলার এস,এস,সি পরীক্ষা ২০২৬ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা!  ইসলামী ব্যাংক জুবলী রোড শাখা থেকে ১৪১ কোটি টাকা পাচার: দুদকের তিন মামলায় জাবেদ ও তার স্ত্রীসহ আসামি ২৯ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলীর নেতৃত্বে পাংশায় গাঁজা ও ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন হবে: ব্রিটিশ হাইকমিশনার – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৬১ বার পঠিত

অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন হবে: ব্রিটিশ হাইকমিশনার –

নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এছাড়াও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশি শিক্ষার্থী সহ সকল নাগরিকদের ভিসা ইস্যু সহজীকরণ করারও আশ্বাস দেন তিনি।

সোমবার (১০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এসব কথা বলেন সারাহ কুক। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানিয়েছেন।

একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশি রাজনীতিবিদদের অঙ্গীকারের প্রতি জোর দেন তিনি। সারাহ কুককে অভিনন্দন জানিয়ে বিভিন্ন সময়ে প্রয়াত ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স চার্লসের সঙ্গে আলাপের কথা স্মরণ করেন আব্দুল মোমেন। এছাড়া দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

১৯৭২ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কের শুরুর কথাও স্মরণ করেন আব্দুল মোমেন। তখন পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফেরার পথে লন্ডনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উষ্ণ অর্ভ্যথনা জানান সেই সময়ের ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার অ্যাডওয়ার্ড হিথ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক বিস্ময়কর উন্নয়নের কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত দৃঢ় হিসেবে আখ্যায়িত করেন তিনি। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় যুক্তরাজ্যের সহায়তারও প্রশংসা করেন আব্দুল মোমেন। দুই দেশই মানবাধিকার ও গণতন্ত্রের একই মূল্যবোধ ধারণ করে বলে তিনি জানান।

কৃষি প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য ও কার্বন নির্গমণ করে না এমন জ্বালানি এবং বেসামরিক বিমানখাতে যুক্তরাজ্যের আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের এই শীর্ষ কূটনীতিক। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব এবং কাউন্সিল সদস্য পদে নির্বাচনে যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন আব্দুল মোমেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ও কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ ধারণের প্রতি আলোকপাত করেন ব্রিটিশ হাইকমিশনার। প্রতিরক্ষা, বেসামরিক বিমান, জলবায়ু খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই পক্ষের উচ্চ-পর্যায়ের কর্মকর্তাদের সফরের কথাও তুলে ধরেন তিনি।

সারাহ কুক বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জেরে দুই দেশের সম্পর্ক উন্নয়ন সহায়তা কেন্দ্রিক থেকে কৌশলগত দিকে চলে গেছে।
ব্রিটিশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বাংলাদেশি অভিবাসীদের অবদান ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের ভূমিকার কথাও স্বীকার করেন তিনি। বাংলাদেশের বিভিন্ন যুতসই প্রকল্পে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে বলেও প্রত্যাশার কথা জানিয়েছেন এই ব্রিটিশ কূটনীতিক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD