1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বগুড়ায় আবাদি জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন করাই ভ্রাম্যমান আদালতে জরিমানা। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

বগুড়ায় আবাদি জমির শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন’ করাই ভ্রাম্যমান আদালতে জরিমানা

বিশেষ প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে ফসলি জমি কেটে পুকুর খননের অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক ইউনুস আলী নামের এক ব্যক্তির ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত ইউনুস আলী পৌর এলাকার বৈলগ্রাম গ্রামের মৃত লছেল উদ্দিনের ছেলে।
জানা গেছে, সদর ইউনিয়নের ডেরাহার করিতলা বাজার সংলগ্ন রাস্তার পাশে ইউনুস আলী তার ফসলি জমি এক্সেভেটর (ভেকু) দিয়ে শ্রেনী পরিবর্তন করে পুকুর খনন করছিল এবং মাটি বিক্রি করছিল।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবীর অভিযান পরিচালনা করেন।
অভিযানে ৪ জনকে
আটক পূর্বক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ছ) ধারা লঙ্ঘনের ১৫(১) ধারা মোতাবেক জমির মালিক ইউনুস আলীর ৭০ হাজার টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, ২০২২ সালে ডিসেম্বর মাসে একই জমি কেটে পুকুর খনন চেষ্টার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা ও এক্সেভেটর চালককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছিলেন তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, রায়হানুল ইসলাম।

অপরদিকে, একই দিন দুপুর সারে ১২টার সময় উপজেলার সদর ইউনিয়নের রনবাঘা বাজারে অভিযান পরিচালনা করে পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের ১৪নং ধারায় ওয়াইদুল ইসলাম নামের এক ব্যক্তির ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার রণকুড়ি গ্রামের মকিম উদ্দিনের ছেলে।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফসলি জমির শ্রেনী পরিবর্তন করে পুকর খনন দন্ডনীয় অপরাধ।
এমন অপরার করার কারনে জমির মালিক কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও রনবাঘা বাজারে এক ব্যক্তির ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD