1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

কাটাখালী থানার অভিযানে ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

কাটাখালী থানার অভিযানে ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: সুমন আলী (২৯) রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর নগর পাড়া এলাকার মো: ইনসান আলীর ছেলে। সে বর্তমানে নগরীর রাজপাড়া থানার পিয়াজুর মোড়ে বসবাস করত।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি সুমন আলীর বিরুদ্ধে রাজশাহী আদালতে ছিনতাই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আরএমপি’র কাটাখালী থানায় মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাটাখালী থানা পুলিশ। গতকাল  ২২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বিকালে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন, আসামি সুমন আলী রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই সুমন  কুমার সাহা ও তাঁদের টিম গতকাল ২২ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল সাড়ে ৪ টায় অভিযান পরিচালনা করে আসামি সুমন আলীকে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য গ্রেপ্তারকৃত আসামি সুমন আলীকে গত ২৫ জুন ২০২৩ খ্রিস্টাব্দ রাজপাড়া থানার দাসপুকুর এলাকায় ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD