
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত
মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি
নওগাঁ সদর থানার নারিকেলি গ্রামের মো. আকরাম হোসেনের ছেলে আনসার ভিডিপি সদস্য এনামুল হক (৪০) ও তার স্ত্রী মোছা. বৃষ্টি খাতুন (৩২)। আজ ১৭ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের সাহাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই দম্পতি তাদের সন্তানকে নিয়ে মোটরসাইকেলে নওগাঁ শহর থেকে বগুড়ার সান্তাহারের দিকে যাচ্ছিল। পথে সাহাপুর মোড়ে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনামুল হক ও বৃষ্টি খাতুন মারা যান। তবে ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের ৫ বছর বয়সী শিশু সন্তান জুনাইদ ইসলাম।