1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে তরুণীকে মারধরের কারণে পুলিশের হাতে  তিনজন আটক। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৯২ বার পঠিত

গোমস্তাপুরে তরুণীকে মারধরের কারণে পুলিশের হাতে  তিনজন আটক।

রাজশাহী ব্যুরো  ঃচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি বাড়িতে প্রেমের স্বীকৃতি (বিয়ের) দাবিতে অবস্থান নেয়া তরুণী (২৫)কে মারধরের ঘটনায় ২ মহিলাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে রহনপুর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের নুনগোলা মাস্টারপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, প্রেমিকের ছোট ভাই  মৃত ফটিক আলীর ছেলে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান( ২৪), প্রেমিক ফরহাদ রেজা মিলনের স্ত্রী তোহুরা খাতুন ঝরনা( ২৫) ও মিলনের মা ফেরদৌসী বেগম (৪৩)। এরআগে সোমবার ১৫ এপ্রিল  রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন ওই তরুণী। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ গণমাধ্যমকে জানান, ওই তরুণী মামলা দায়ের করার পর পুলিশ ৩ জনকে আটক করে । আটককৃতদের মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD