1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

নরসিংদীতে ইউপি সদস্য রুবেলকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৭০ বার পঠিত

নরসিংদীতে ইউপি সদস্য রুবেলকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা

মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি,

আজ ১৫/৪/২৪ ইং সোমবার দুপুরবেলায় নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ড সদস্য মোঃ রুবেল আহমেদ কে দিন দুপুরে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, মোঃ রুবেল আহমেদ (৩৪)। সে ভূঁইয়ম গ্রামের মৃত শাহাজান মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নরসিংদীর একটি আদালতে হাজিরা দিতে আসেন মোঃ রুবেল আহমেদ,হাজিরা শেষে বেলা পৌনে এক টায় মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পাকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে পৌঁচ্ছালে আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা মোঃ রুবেল আহমেদের মোটরসাইকেল গতিরোধ করে। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে দুর্বৃত্তরা পরপর দুই রাউন্ড গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে তারা ধারালো অস্ত্র দিয়ে জবাই করিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যু নিশ্চিত করে কোনো রকম বাঁধা ছাড়াই দুর্বৃত্তরা বীরদর্পে এলাকা ত্যাগ করে।
এবিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনা ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ দ্রুত ঘটনার স্হলে পৌঁছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। দ্রুত আমরা আসামীদের গ্রেপ্তার ও সনাক্ত করতে পারবো।
পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD