1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আবরার হত্যা মামলায় নতুন বিতর্ক: মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপিল বিভাগে ২৪ নভেম্বর শুনানির অপেক্ষা, ব্যক্তিগত দায় নির্ধারণ ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন; ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ পর্যালোচনার দাবি সংহতি দিবসের সভায়-দেশ গঠনে জিয়ার দর্শনই সময়োপযোগী আসলাম চৌধুরী এফসিএ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক! আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ইউনিয়ন ভোগডাঙ্গা ইউনিয়নের জামাতের প্রার্থী ঘোষণা। জামায়াতের আনন্দ মিছিল!! উজ্জীবিত তৃণমূল

ইসির নির্দেশনা মেনে নির্বাচনী মাঠে থাকবে পুলিশ : আইজিপি – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৩১৬ বার পঠিত

ইসির নির্দেশনা মেনে নির্বাচনী মাঠে থাকবে পুলিশ : আইজিপি – নয়া কণ্ঠ

নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে সেই অনুযায়ী দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন যে আদেশ দেবে পুলিশ সে অনুযায়ী কাজ করবে। বাংলাদেশ পুলিশ দায়ীত্ব পালনে সব সময় সচেষ্ট।

শুক্রবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্সে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ শত বছরের পুরনো একটি প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের জনবল বেড়েছে, লজিস্টিকস বেড়েছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা তদন্ত করছি। আমাদের সক্ষমতা বেড়েছে। নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতিও আছে।

তিনি বলেন, একটা সময় ছিল যখন দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের হলি খেলা চলছিল। মাননীয় প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে পুলিশ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমনে কাজ করেছে।

আইজিপি বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থাও একসাথে একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। নির্বাচনকালেও সেভাবে দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত।

তিনি বলেন, একসময় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিল। এখন সেই অবস্থা থেকে আমরা কোথায় এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কাজ করছি।

পুলিশ প্রধান বলেন, আমি এ এলাকার সন্তান। ঝড়, বন্যা সবকিছু মোকাবেলা করে আমাদের সংগ্রামী জীবন। আমরা বন্যা, ঝড় মোকাবেলা করে সফলভাবে টিকে আছি। তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন বাঙালিকে ‘দাবায়ে রাখতে পারবা না’। সুনামগঞ্জবাসীকেও কেউ দাবায়ে রাখতে পারেনি। যত দুর্যোগ আসুক আমরা সবাই মিলে একসাথে দুর্যোগ মোকাবেলা করেছি।

এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD