1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১৮৬ বার পঠিত
  • রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাসুদ রানা রাজশাহী

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায়  ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিন  তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতরা সবাই বয়সে তরুণ।

নিহতরা হলেন রাজশাহী  পবা উপজেলার কয়রা গ্রামের সাধু মিয়ার ছেলে শান্ত হোসেন (২০) ও আক্কাস আলীর ছেলে ফাহিম ইসলাম (২০)। অপর আরেকজনের নাম আজিজুল ইসলাম (১৮)। তিনি পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া গ্রামের আকানির ছেলে। এর মধ্যে শান্ত ও ফাহিম বৃহস্পতিবার (১১ এপ্রিল) ও আজিজুল শুক্রবার (১২ এপ্রিল) মারা যান।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোবারক পারভেজ জানান, ঈদের দিন দুই বন্ধুসহ আরও কয়েকজন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। নগরীর বুধপাড়া ফ্লাইওভারের কাছে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুইজনেই গিয়ে সড়ক ডিভাইডারের   কাছে গিয়ে ধাক্কা খায়। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

আমি হাসপাতালে বিকেল সাড়ে পাঁচটার দিকে শান্ত মারা যান। ফাহিম রাতে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) মারা যান। রাতেই তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা  হয়েছে বলে জানান তিনি।

অপরদিকে  শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে কাশিয়াডাঙ্গা এলাকায় বাসের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। এই তরুণের নাম আজিজুল ইসলাম (১৮)। তিনি পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া গ্রামের আকানির ছেলে।

এবিষয়ে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, বেলপুকুর থেকে একটি ট্রাক নিয়ে  বেশ কিছু যুবক পিকনিকের উদ্দেশ্যে ট্রাকে সাউন্ডবক্স এ গান বাজাচ্ছিল । ট্রাকটিতে আজিজুল মাথা বের করে ছিল। রাজশাহীগামী একটি চলমান বাসের সাথে তার মাথা বাড়ি খাই। তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি জানান, নিহত আজিজুলের পরিবারের সদস্যরা এসেছেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD