1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার’এ বই উপহার দিলেন ইউএনও আরাফাতুল আলম। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার’এ বই উপহার দিলেন ইউএনও আরাফাতুল আলম

সালমা আক্তার দাউদ কান্দি কুমিল্লা

আসছে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দাউদকান্দি উপজেলার কাদিয়ারভাঙ্গা গ্রামে অবস্থিত “সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার-এ বই উপহার দিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাতুল আলম।

তিনি আজ দুপুরে নিজ কার্যালয়ে পাঠাগার-এর প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধানের হাতে উপহারের বইগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান।

পাঠাগার-এর প্রতিষ্ঠাতা সাংবাদিক শরীফ প্রধান বলেন, আসছে ঈদ-উল ফিতর উপলক্ষে “গ্রামের শিশু-কিশোরদের ঈদ সালামি হিসেবে নতুন বই দেয়ার একটি পরিকল্পনা করেছি। কারন, ঈদে অনেকেই নতুন জামা ও নতুন টাকা দেয়। কিন্তু নতুন বই কেউ দেয় না।

সমাজের শিশু-কিশোরদের বই মূখী করতে এবং বই পড়ার আগ্রহ গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছে “সাংবাদিক শরীফ প্রধান পাঠাগার। এই বিষয়টি সম্পর্কে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাতুল আলম মহোদয়কে জানালে তিনি আনন্দচিত্তে তাৎক্ষনিক ১১টি নতুন বই আমার হাতে তুলে দেন। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD