1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

একজন রেমিট্যান্সযোদ্ধার চির বিদায় – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৯১৬ বার পঠিত


চির বিদায় নিয়ে চলে গেলেন একজন রেমিট্যান্সযোদ্ধা।

আবির হোসেন রাজু – জেদ্দাহ, সৌদিআরব।

মিজানুর রহমান নামের একজন প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা বুধবার (৫ জুলাই) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন, মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৪২ বছর। বগুড়া জেলার কাহালুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
জানা যায়, গত এক বছর আগে পরিবারের সুখের জন্য টাকা কামানোর জন্য পারি জমান সুদূর আরবের দেশ সৌদিআরব। ভাগ্যের নির্মম পরিহাস একই থানার দালাল আলমগীরের প্ররচনায় পরে সর্বোচ্চ খুইয়ে পরিবারের একটু খানি সুখ দিতে আসেন সৌদিআরব। এখানে এসে কাজ নেই, আকামা নেই, ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই, এভাবে চলতে থাকে কিছুদিন, পরে জেদ্দাহ একটি আবাসিক হোটেলে কাজ পায়। জেদ্দাহ বাঙ্গালী কমিউনিটি’ র সাথেই ছিলেন। হঠাত একদিন বুঝতে পারে তার জণ্ডিস হয়েছে । কিন্তু ততক্ষণে তার কিডনি লিভার প্রায় অকেজো। কোথায় পাবে এতো টাকা চিকিৎসার জন্য। বিদেশে ব্যয় বহুল চিকিৎসা। নেই কোন বৈধতা, অবৈধ অবস্থায় চাকরিরত ছিলেন। অসুস্থতা জনিত অবস্থায় আর কাজ না করতে পারায়, কোম্পানি তাকে ডিউটিতে আসতে নিষেধ করে দেয়। পরে জেদ্দাহ বাঙ্গালী ককমিউনিটি থেকে চাদা তুলে দেশে পাঠানোর ব্যবস্থা করে। দেশে গিয়ে অবস্থার আরো অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করে। পরে ডাক্তার তাকে ফিরিয়ে দেন, দুই দিন পর সে মৃত্যু বরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD