1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় ২ জন নিহত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

মেহেরপুরে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিলে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় হাসান আলী (২৫) নামের এক যুবক ও অজ্ঞাত এক দিনমজুর নিহত হয়েছেন।

সোমবার (১ এপ্রিল )সকাল সাড়ে ৭টার সময় সদর উপজেলার চাঁদবিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী চাদবিল গ্রামের লিটন হোসেনের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত মরদেহটি মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় চাঁদবিল গ্রামের হাসান আলী গরুর জন্য ঘাস কাটতে এবং দিনমজুর অজ্ঞাত ব্যক্তিটি সাইকেল যোগ রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর গামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মুত্যু হয়। হাসানের পরিচয় সনাক্ত হওয়ায় তাকে নিজ বাড়িতে এবং অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, অজ্ঞাত মরদেহটি সনাক্ত করার জন্য বিভিন্ন স্থানে খবর দেওয়া হয়েছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD