1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক। রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় চুরির মিথ্যা অপরাধে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

বগুড়ায় চুরির মিথ্যা অপরাধে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতন।

বিশেষ প্রতিনিধি আব্দুল হালিম মন্ডল: বগুড়ার নন্দীগ্রামে চুরির মিথ্যা অপরাধের দুই কিশোরকে গাছের কড়ুই গাছের সাথে বেঁধ অমানবিক নির্যাতন করেছে প্রভাবশালী গ্রামের মোড়ল নজরুল ইসলাম ।

দুইশো টাকা চুরির মিথ্যা অপবাদে এতিমসহ দুই কিশোরকে বাজারের মধ্যে প্রকাশ্যে রশি দিয়ে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে।

কয়েক দফায় অমানবিক নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গত বুধবার নন্দীগ্রাম পৌরসভার নামুইট তিনমাথা বাজারে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুই কিশোর উপজেলার তাঁরাটিয়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মুর্শিদুল ও ভাটরা গ্রামের মিজানুর রহমানের ছেলে সুমন।

সোমবার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম বলেন, চুরির অপবাদে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।

ভিডিওসহ তথ্য পেয়েই অভিযানে নেমেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গেছে, নামুইট তিনমাথা বাজারে ওয়াক্ত নতুন জামে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগ তুলে মোড়ল দুই কিশোরকে রাস্তা থেকে ডেকে আনে নামুইট গ্রামের প্রভাবশালী মোড়ল নজরুল ও কাচু প্রামানিক।

গ্রামের কয়েকজন মোড়ল একত্রিত হয়ে দুই কিশোরকে রশি দিয়ে গাছে বেঁধে সালিশ বৈঠকের নামে অমানবিক নির্যাতন করে এ সময় গ্রাম্য মোড়লদের হাতে-পায়ে ধরেও রক্ষা পায়নি দুই কিশোর। এতিম মুর্শিদুলকে নির্যাতনের সময় তার ভিক্ষুক মা মোড়লদের পায়ে পড়ে কান্না করলেও সন্তানকে রক্ষা করতে পারেননি।

আহত হলেও চিকিৎসা করানো হয়নি বলে অভিযোগ উঠেছে।

নির্যাতনের সময় শতশত জনতা ভিড় করেন। যানবাহন থামিয়ে চালক, যাত্রী, পথচারি ও স্থানীয়রা দাঁড়িয়ে থেকে নির্যাতন দেখেন। দুই কিশোরকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউ। কয়েকজন ব্যক্তি মারধর না করার অনুরোধ করলেও গ্রাম্য মোড়লরা ছিল বেপরোয়া।

নির্যাতনের শিকার সুমন জানায়, তারা বাবা-ছেলে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে।

সকালে দুই বন্ধু অটোভ্যান নিয়ে নন্দীগ্রাম শহরের দিকে যাচ্ছিলো। নামুইট মোড়ে ভ্যান থামানোর সঙ্গে সঙ্গে পেছন থেকে চোর চোর বলে চিৎকার করে নামুইট গ্রামের মাতব্ব।

কোন যাচাই না করেই মারতে মারতে রাস্তার পাশে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই চোর আখ্যা দিয়ে একঘন্টা অমানবিক নির্যাতন করা হয়। প্রমাণ ছাড়া মারধরের বিষয়ে উপস্থিত কয়েকজন প্রশ্ন তোলায় দুই কিশোরকে মসজিদের ভেতর নিয়ে যায়। সেখানে প্রায় আধাঘন্টা নির্যাতনের পর দুই কিশোরকে নামুইট তিনমাথা মোড়ে এনে কড়ইগাছে রশি দিয়ে বেঁধে রাখে।

পৌরসভার ৪নং ওয়ার্ড নামুইটের সাবেক কাউন্সিলর রহমত আলী বলেন, মসজিদে টাকা চুরির কারণে দুইজনকে শাসন করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD