1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উড়তে দেখেছে সবাই, পুড়তে দেখেনি কেউ! কাউনিয়ায় ৩০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, জাতীয় পরিসংখ্যান ও সমবায় দিবস উদযাপন বালিয়াডাঙ্গীতে সমবায় দিবস উদযাপন, সমিতি ১৭১টি দামুড়হুদায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয় রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রাইট মডেল স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

রুয়েটে পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৭১ বার পঠিত

রুয়েটে পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।

মাসউদ রহমান সৌরভ, রুয়েট প্রতিনিধি ঃ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের সকল বিভাগ ও ইনস্টিটিউটের পোস্ট গ্রাজুয়েট কোর্সের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম  ০১ লা মার্চ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়ালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজী (আইআইসিটি) এর পরিচালক অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ, যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান( চলতি দায়িত্ব) অধ্যাপক ড. তানভীর আহমেদ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আল মেহেদী হাসান।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে সকল পরিচালক, বিভিন্ন বিভাগের পিএইচডি ডিগ্রীধারী শিক্ষকগণ, দপ্তর ও শাখা প্রধান, নবাগত শিক্ষার্থী ও উর্ধ্বতন কর্মকর্তাগন প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের পোস্ট গ্রাজুয়েট কোর্সের নবাগত শিক্ষার্থীদের পবিত্র রমজান অবকাশ ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আগামী ২০ এপ্রিল শনিবার থেকে ক্লাস শুরু হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD