1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

নগরীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২১৫ বার পঠিত

নগরীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে হেরোইনসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

৩১ মার্চ রোববার দুপুরে র‌্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার সকাল সাড়ে ৯টায় চন্দ্রিমা থানার মুশরইল (বাচ্চুর মোড়) এলাকায় অভিযান চালিয়ে ঐ দম্পতিকে গ্রেফতার কর হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ মুন্না (৩১) এবং তার স্ত্রী মোছাঃ রেশমি আক্তার (৩০)। মুন্না রাজপাড়া থানার চিড়িয়াখানা গেট এলাকার মোঃ আজাদ আলী ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে মুশরইল (বাচ্চুর মোড়) নামক এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় হেরোইনসহ মুন্না এবং তার স্ত্রী রেশমি আক্তারকে গ্রেফতার করা হয়।

পরে মুন্নার প্যান্টের পকেট থেকে ৩ প্যাকেট ও তার স্ত্রী রেশমীর দেহ তল্লাশী করে তার পরিহিত পোশাকের নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩ প্যাকেট হেরোইন উদ্ধার করে র‌্যাব। যার ওজন ৫১৫ গ্রাম, উদ্ধারকৃত হেরোইনের মুল্য ৫৫ লাখ টাকা বলে জানায় র‌্যাব।

র‌্যাব আরও জানায় গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী হওয়ার সুবাদে পরস্পর যোগসাজসে গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে। এবং রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে টা  সরবরাহ করে।

এ ঘটনায় গ্রেফতার দম্পতির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD