নগরীতে র্যাবের অভিযানে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে হেরোইনসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
৩১ মার্চ রোববার দুপুরে র্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার সকাল সাড়ে ৯টায় চন্দ্রিমা থানার মুশরইল (বাচ্চুর মোড়) এলাকায় অভিযান চালিয়ে ঐ দম্পতিকে গ্রেফতার কর হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ মুন্না (৩১) এবং তার স্ত্রী মোছাঃ রেশমি আক্তার (৩০)। মুন্না রাজপাড়া থানার চিড়িয়াখানা গেট এলাকার মোঃ আজাদ আলী ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে মুশরইল (বাচ্চুর মোড়) নামক এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় হেরোইনসহ মুন্না এবং তার স্ত্রী রেশমি আক্তারকে গ্রেফতার করা হয়।
পরে মুন্নার প্যান্টের পকেট থেকে ৩ প্যাকেট ও তার স্ত্রী রেশমীর দেহ তল্লাশী করে তার পরিহিত পোশাকের নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩ প্যাকেট হেরোইন উদ্ধার করে র্যাব। যার ওজন ৫১৫ গ্রাম, উদ্ধারকৃত হেরোইনের মুল্য ৫৫ লাখ টাকা বলে জানায় র্যাব।
র্যাব আরও জানায় গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী হওয়ার সুবাদে পরস্পর যোগসাজসে গোদাগাড়ীর সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে। এবং রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে টা সরবরাহ করে।
এ ঘটনায় গ্রেফতার দম্পতির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM