1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

সম্প্রতি অর্থ মন্ত্রনালয় কর্তৃক জারীকৃত সর্বজনীন পেনশন বিষয়ক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে রুয়েট শিক্ষক সমিতির বিবৃতি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২১২ বার পঠিত
  • সম্প্রতি অর্থ মন্ত্রনালয় কর্তৃক জারীকৃত সর্বজনীন পেনশন বিষয়ক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে রুয়েট শিক্ষক সমিতির বিবৃতি।

____________রাজশাহী ব্যুরো

গত ১৩ মার্চ২০২৪ খ্রি. তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত একটি
প্রজ্ঞাপন (এস.আর.ও. নং ৪৭-আইন/২০২৪, তারিখ: ১০ মার্চ২০২৪ খ্রি.) রুয়েট শিক্ষক সমিতির
দৃষ্টিগোচর হয়েছে। যেখানে বলা হয়েছে আগামী ১ জুলাই ২০২৪ বা তার পরে রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও
সমজাতীয় প্রতিষ্ঠানে যোগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান পেনশনের বদলে সর্বজনীন পেনশন
কর্মসূচির ‘প্রত্যয়’ স্কিমে অন্তর্ভূক্ত হবেন। অর্থাৎ মূল বেতনের ১০ শতাংশ বা সর্বোচ্চ ৫ হাজার টাকা- এ
দুয়ের মধ্যে যেটি কম, সংশ্লিষ্ট সংস্থা তা চাকরিজীবির বেতন থেকে কেটে রাখবে এবং সমপরিমাণ অর্থসংস্থা
দিয়ে তা সর্বজনীন পেনশন তহবিলে জমা করবে।

এ ধরনের নিম্মাননের পেনশন বিষয়ক প্রজ্ঞাপন বিশ^বিদ্যালয় শিক্ষকদের জন্য অবমাননাকর এবং তা প্রতিপালনের নির্দেশনা বিশ^বিদ্যালয়সমূহের স্বায়ত্তশাসনের প্রতি নগ্ন হস্তক্ষেপের সামিল বিধায় রুয়েট শিক্ষক সমিতি একই সাথে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের আপত্তিকর সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বিশ^বিদ্যালয় শিক্ষকদের মধ্যে চরম হতাশা
ও ক্ষোভ বিরাজ করবে যা শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করবে বিধায় রুয়েট শিক্ষক সমিতি উক্ত সিদ্ধান্ত প্রতিপালনের নির্দেশনা দ্রুত প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD