1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তার, ট্যাপেন্টাডল-ইয়াবাসহ নগদ অর্থ জব্দ চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন ।

কুমিল্লায় চার্টার্ড লাইফের ইয়াকুব এজেন্সির ইফতার মাহফিল। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২০১ বার পঠিত

কুমিল্লায় চার্টার্ড লাইফের ইয়াকুব এজেন্সির ইফতার মাহফিল

সালমা আক্তার , দাউদকান্দি ( কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কুমিল্লা সেলস অফিসের আওতাধীন ইয়াকুব এজেন্সি অফিসে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে কুমিল্লার মনোহরপুর মনোমিল রাণী টাওয়ারের ৪র্থ তলায় কোম্পানির ইয়াকুব এজেন্সির অফিসে ইয়াকুব এজেন্সির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কুমিল্লা ইয়াকুব এজেন্সির ইনচার্জ ও ব্রাঞ্চ ম্যানেজার ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির কুমিল্লা সেলস এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ( ডিভিপি) মোঃ মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির কুমিল্লা সেলস এর আলম এজেন্সির ইনচার্জ ও ব্রাঞ্চ ম্যানেজার সাইফুল আলম, আরিফ এজেন্সির ইনচার্জ ও ব্রাঞ্চ ম্যানেজার আরিফুর রহমান ভূঁইয়া, কুমিল্লা সেলস অফিসের একাউন্টস অফিসার অসীম চন্দ্র সাহা। এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির ইয়াকুব এজেন্সির ইউনিট ম্যানেজার আতিকুল কারিম, ইয়াছিন আরাফাত, টুম্পা মনি দাস, আরিফুর ইসলাম, সেঁজুতি দাস, তাসলিমা আক্তার লিজা, ফারজানা আক্তার সহ ইয়াকুব এজেন্সির সকল ফাইন্যান্সিয়াল এসোসিয়েট ও গ্রাহকবৃন্দ প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির ডিভিপি মোঃ মোস্তফা কামাল সকল গ্রাহক ও কর্মীদের উদ্দেশ্যে কোম্পানির বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে বলেন বিগত দিনে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সবসময় গ্রাহকের দাবি পূরণ করে গ্রাহক সেবা নিশ্চিত করে আসছে, গ্রাহকের মৃত্যুদাবি থেকে শুরু করে সকল দাবি সঠিক সময়ে দিয়ে ইতিমধ্যে কয়েকবারই দেশের অন্যান্য বীমা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে এই প্রতিষ্ঠানটি দ্রুততম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রথম স্থান অধিকার করেছে। তিনি তার বক্তব্যে কোম্পানির সকল সুযোগ সুবিধা সকলের মাঝে তুলে ধরেন এবং তিনি সবাইকে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে অংশীদার হওয়ার ও বীমাখাতে অবদান রাখার আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD