1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও মানুষের প্রকৃত মুক্তি এখনো অর্জিত হয়নি, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও মানুষের প্রকৃত মুক্তি এখনো অর্জিত হয়নি, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা।

__________রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগর প্রেসক্লাব আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মহান স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও এদেশের মানুষের প্রকৃত মুক্তি এখনো অর্জিত হয়নি।

দেশ স্বাধীন হয়েছিল এমন একটি রাষ্ট্র পেতে; যেখানে মানুষের মতপ্রকাশের অবাধ স্বাধীনতা থাকবে। কিন্তু এর বিপরীতে সাম্প্রতিক বছরগুলোতে মানুষের মতপ্রকাশের অধিকার নানাভাবে সঙ্কুচিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) নগরীর সোনাদিঘি মোড়ে আরইউজে মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম
মাসউদ। বক্তব্য রাখেন সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো: সোলাইমান, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম জিয়াউল কবির স্বপন, সাংবাদিক রায়হান ইসলাম রনি, সাংবাদিক মশিউর রহমান, কোরবান আলী শাওন, সাগর শেখ জীবন, মাহবুব রহমান, মিজ্জাক আলী প্রমুখ।

এতে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, মহান স্বাধীনতার ৫৩ বছর পূর্ণ হলেও এদেশের মানুষের প্রকৃত মুক্তি এখনো অর্জিত হয়নি। দেশ স্বাধীন হয়েছিল এমন একটি রাষ্ট্র পেতে; যেখানে মানুষের মতপ্রকাশের অবাধ স্বাধীনতা থাকবে। কিন্তু এর বিপরীতে সাম্প্রতিক বছর গুলোতে মানুষের মতপ্রকাশের অধিকার নানাভাবে সঙ্কুচিত হয়েছে।
তিনি বলেন, কিছু মানুষ সব ক্ষেত্রে সীমাহীন স্বাধীনতা ভোগ করছে। অন্যদিকে বেশির ভাগ মানুষের গণতন্ত্র চর্চার পথ প্রায় রুদ্ধ। অথচ স্বাধীনতার ৫৩ বছরে আমাদের একটি উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা থাকতে পারত। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবব্ধ হওয়ার আহবান জানান তিনি।

প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ বলেন, এ দেশে নতুন চেতনার বিকাশ ঘটিয়ে স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। তবেই বৈষম্য দূর হবে। সব নাগরিকের ন্যায্য গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD