1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচবিবিতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু। গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি

রায়পুরায় সাবেক এমপি’র ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৭০ বার পঠিত

নরসিংদী রায়পুরায় সাবেক এমপি,বীর মুক্তিযোদ্ধা, আব্দুল আলী মৃধা র, ৫ ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

আজ সোমবার ২৫ শে মার্চ ২০২৪ খ্রি. সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল আলী মৃধা স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত কবর জিয়ারত,স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক সফল এম,পি বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, রায়পুরার গণমানুষের নেতা,ধানের শীষ প্রতীকের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ভাইসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।নরসিংদী রাজনৈতিক অঙ্গনের সিংহপুরুষখ্যাত রায়পুরার সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা, জননেতা আব্দুল আলী মৃধা (সাবেক এম.পি, নরসিংদী -০৫) সাহেবের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খানি,দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে স্মৃতি চারণ করেন বিএনপির নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ভাই ও নরসিংদী জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং মৃধা ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু বীর মুক্তিযুদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল ভাই।বর্ষিয়ান রাজনীতিক আব্দুল আলী মৃধা রায়পুরা উপজেলার করিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন নরসিংদী ব্রাহ্মন্দী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে।কলেজ জীবনে তিনি ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
৭০ দশকের শেষ দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুপ্রেরণায় গঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুবদলে যোগদান করেন । একই সময়ে তিনি নরসিংদী জেলা বিএনপির সদস্য নির্বাচিত হন।তিনি নরসিংদী জেলা যুবদলের আহ্বায়ক এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত জাতীয়তাবাদী দল বিএনপি, নরসিংদী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।একই সময়ে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।পরে তিনি জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন।
এরশাদ সরকারের আমলে দীর্ঘদিন কারাভোগ করেন । মুক্তি পাওয়ার পর তিনি ১৯৯০ সাল পর্যন্ত এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন।রাজপথের নেতাখ্যাত মুক্তিযোদ্ধা আব্দুল আলী মৃধা ছিলেন অনলবর্ষী বক্তা। মৌলিক দিক থেকে আব্দুল আলী মৃধা ছিলেন আধিপত্যবাদ বিরোধী একজন খাঁটি দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD