1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

সিরাজগঞ্জে নলকা মহাসড়কের পাশে আঞ্চলিক সড়কের ধারে যুবকের গলাকাটা লাশ উদ্ধার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২১৬ বার পঠিত

সিরাজগঞ্জে নলকা মহাসড়কের পাশে আঞ্চলিক সড়কের ধারে যুবকের গলাকাটা লাশ উদ্ধার।

বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা:

কামারখন্দ ও সলঙ্গা থানার মাঝামাঝি ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের আঞ্চলিক সড়কে ঝাকড়ি এলাকায় সোমবার (২৫ মার্চ) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেন পুলিশ।

তদন্তের পর জানা যায়, নিহত ব্যক্তি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের মোঃ আয়নাল শেখের ছেলে আরমান শেখ (২২)। নিহত আরমান ব্যাটারিচালিত ইজিবাইক চালক ছিলেন।

পুলিশ ও স্বজনদের তথ্যসূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নিজের ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন আরমান। এরপর তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে তাকে বা তার গাড়ি কোনটিই পাওয়া যায়নি। সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার পাশে তার গলাকাট মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।প্রথমে কামারখন্দ থানা এবং পরবর্তীতে সলঙ্গা থানার আওতায় পড়ায় সলঙ্গা থানায় জানানো হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে চালকের গলাকেটে হত্যার পর গাড়িটি নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD