
রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির মামলা
______________রাজশাহী ব্যুরো
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগে (রুয়েট) সাবেক ভিসি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক ড. মোহাম্মদ জহিরুল হুদার সই করা চিঠিতে সংশ্লিষ্টদের এ অনুমোদনের বিষয়টি জানানো হয়। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক উপাচার্য ও বর্তমানে ইলেক্ট্রিক্যাল বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ ও সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বর্তমানে ইইই বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দন্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে এরই মধ্যে দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালককে অনুমতি প্রদান করা হয়েছে ।