1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রাজশাহীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আবু সাঈদ চাঁদ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

রাজশাহীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আবু সাঈদ চাঁদ।

_______________রাজশাহী ব্যুরো
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির মামলায় আটক রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্যারোলে মুক্তি পেয়েছেন। রোববার (২৪ মার্চ) দুপুরে মুক্তি পেয়ে তিনি মায়ের জানাজার নামাজে উপস্থিত হন। এসময় পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাজশাহী জেলা পুলিশ সিনিয়র এএসপি (চারঘাট সার্কেল) প্রণব কুমার এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু সাঈদ চাঁদের মা মোছা. আশরাফুন্নেসা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার (২৪ মার্চ) জেলার চারঘাট উপজেলার মাড়িয়া আমবাগানে অনুষ্ঠিত তার জানাজার নামাজে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

জানাজাপূর্ব বক্তব্যে স্মৃতিচারণ করে মিনু বলেন, এ এলাকায় যখন এসেছি, চাঁদ ভাইয়ের মা আমাদের নিজ সন্তানের মতো অত্যন্ত স্নেহ করতেন। তিনি খুবই সাহসী ছিলেন। রমজানের পবিত্র দিনে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। আল্লাহ নিশ্চয় তাকে বেহেশত দিবেন।

জানাজার নামাজে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন এবং জেলা বিএনপির নেতা গোলাম মোস্তফা মামুনসহ দলটি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশ সিনিয়র এএসপি (চারঘাট সার্কেল) প্রণব কুমার গণমাধ্যমকে বলেন, আড়াই ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন আবু সাঈদ চাঁদ। এরপর তাকে নিয়ে যাওয়া হয়। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD