1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

শেরপুরের নকলায় দাফনের ২৩ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

শেরপুরের নকলায় দাফনের ২৩ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন।

মোঃআমিনুল ইসলাম, শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলায় আদালতের নির্দেশে মৃত্যুর ২৩ দিন পর কবর থেকে মফিজ উদ্দিন (৫৫) নামের এক ব্যাক্তির মরদেহ উত্তোলন করেছে পুলিশ। রোববার (২৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার গনপদ্দি ইউনিয়নের পশ্চিম চিথলিয়ার সার্বজনিন কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ এর উপস্থিতিতে মরদেহ তুলে তা ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে মফিজ উদ্দিনের মরদেহ প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে শেরপুর সিআর আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, উপজেলার গনপদ্দি ইউনিয়নের পশ্চিম চিথলিয়ার নূর উদ্দিনের পুত্র নূর আলম (৩২), লোকমান (২৭), মৃত আফছর আলীর পুত্র লাল মিয়া (৫০), মৃত জমসেদ আলীর পুত্র নূর উদ্দিন (৬০) ও মৃত লাল মিয়ার পুত্র রাশেদ মিয়া (২৮)।

নিহতের স্ত্রী শিউলী আক্তার ও পুলিশ জানায়, গেল বছরের ২৫ নভেম্বর সকালে উপজেলার গনপদ্দি ইউনিয়নের পশ্চিম চিথলিয়ার নূর উদ্দিনের পুত্র নূর আলম ও লাল মিয়া গংদের সাথে মফিজ উদ্দিনের পারিবারিক কলহ ও জমির সীমানা নিয়ে দ্বন্দে আহত হন মফিজ মিয়া। পরে স্থানীয়রা আহত অবস্থায় মফিজ মিয়াকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করনে। একটু সুস্থ্য হয়ে বাড়িতে চলে আসলে ২৯ ফেব্রুয়ারী নিজ বাড়িতে মারাযান মফিজ মিয়া। পরে শিউলী আক্তার শেরপুর সিআর আমলী আদালতে ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে ওইদিনই আদালত নকলা থানার ওসিকে মামলা রুজুর নির্দেশ দিলে ১১ মার্চ থানায় মামলটি রুজু হয়।

মামলাটির সুষ্ঠু বিচারের স্বার্থে ১৩ মার্চ শেরপুর জেলা প্রশাসকের কাছে মফিজ মিয়ার মরদেহ ময়না তদন্তের কবরস্থান থেকে উত্তোলনের অনুমতি চান মামলটির তদন্তকারী কর্মকর্তা নকলা থানার এসআই আশরাউল ইসলাম। পরে জেলা প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আরিফকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করে মরদেহ উত্তোলনের অনুমতি দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD