1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

রূপগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

রূপগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীরপাড় এলাকায় বসবাসকারী গৃহবধূ ফারজানা আক্তারকে(৩০) গতকাল ২৪ মার্চ রবিবার ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী তারিকুল ইসলাম মন্ডল এ ঘটনা ঘটায়। তারা মাঝিনা নদীরপাড় গ্রামের মহিবুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকান্ডের পর স্বামী তারিকুল ইসলাম মন্ডল হতবাক হয়ে লাশের পাশেই অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তারিকুল ইসলাম আতœসমর্পণ করেন। লাশ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ফারজানা আক্তার ও স্বামী তারিকুল ইসলামের বাড়ী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হাজীপাড়া দক্ষিণ দোমাইচারী গ্রামে। তারিকুল ইসলাম মন্ডল শীতলক্ষ্যা নদীর তীরবর্তী মাঝিনা নদীরপাড় এলাকার মীর সিরামিক্স কম্পানীতে চাকুরি করে আসছিলেন।
রূপগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম বলেন, স্ত্রী ফারজানার বুকে ছুরিকাঘাত করা হয়। ছুরিটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ঝামেলা এড়াতে বাড়ীর মালিক মহিবুর রহমান স্বপরিবারে পালিয়ে গেছেন।
রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, স্ত্রী ফারজানা আক্তার হত্যাকান্ডের ঘটনায় স্বামী তারিকুল ইসলাম মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD